Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কলসেন্টারের মালিক গ্রেপ্তার

কলসেন্টারের মালিক গ্রেপ্তার
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারায়ণপুর থেকে পলাতক এক কলসেন্টার মালিককে গ্রেপ্তার করল কলকাতা পুলিস। ধৃতের নাম অনির্বাণ বোস। লালবাজারের দাবি, জুন মাস থেকে খোঁজা হচ্ছিল তাঁকে। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, পঞ্চসায়র থানা এলাকার নবদিগন্তে একটি আবাসনে কলিং র‌্যাকেট চালাতেন অনির্বাণ। জুন মাসে পঞ্চসায়রে অভিযান চালিয়ে এই চক্রের ন’জনকে গ্রেপ্তার করেছিল লালবাজার। গোয়েন্দাদের দাবি, মূলত ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করত এই চক্রের সদস্যরা। ধৃতকে এদিন ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক ১০ জানুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ