নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্রাফিক ডেভেলপমেন্ট ফান্ডের অধীনে কলকাতা ট্রাফিক পুলিসের বিল্ডিং সংক্রান্ত টেন্ডারের একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করলেন পুলিস কমিশনার মনোজ ভার্মা। সোমবার এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করেছে লালবাজার। এখন থেকে এই নির্দেশিকা মেনেই কাজ করতে হবে। মূলত, আর্থিক স্বচ্ছতা আনতে এই কাজ করা হয়েছে। টেন্ডারের টাকার অঙ্কের ভিত্তিতে এসওপিতে আলাদা আলাদা কমিটি গড়ে দিয়েছেন সিপি।



