নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টে স্বস্তি পেলেন বিজেপি নেতা তথা বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ভাটপাড়া পুর দুর্নীতি মামলায় উপ নির্বাচনের আগে তাঁকে ভবানী ভবনে হাজিরা দিতে হবে না। বদলে ১৪ নভেম্বর তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে সিআইডি-র সদর দপ্তরে। সোমবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
Advertisement
চার বছর আগে ভাটপাড়া পুরসভার দুর্নীতি মামলায় অর্জুনকে ১২ নভেম্বর তথা আজ মঙ্গলবার তলব করেছিল সিআইডি। নোটিসে জানানো হয়েছিল, ১২ নভেম্বর সকাল ১১টার মধ্যে তাঁকে ভবানী ভবনে আসতে হবে। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন। এদিন মামলার শুনানিতে তাঁর আইনজীবী বাঁশুরী স্বরাজ দাবি করেন, ভোটের আগে তাঁর মক্কেলকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ডাকা হচ্ছে। রাজ্যের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
সব পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি ঘোষ জানিয়ে দেন, ১২ নভেম্বরের পরিবর্তে ১৪ নভেম্বর অর্জুনকে ভবানী ভবনে হাজিরা দিতে হবে। তাঁকে চার ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করা যাবে না। ১৪ তারিখের পর যদি আবার অর্জুনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকে, তবে নভেম্বরের শেষের দিকে তলব করতে পারে। ২০২০ সালে ভাটপাড়া পুরসভায় প্রায় চার কোটি টাকা দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে বিজেপির প্রাক্তন সাংসদের। সেই মামলাতেই সিআইডি তলব করেছে অর্জুনকে।