নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ঘিরে ছড়াল আতঙ্ক। যদিও দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তেমন কিছুই পাওয়া যায়নি। এই ঘটনায় বিমান ছাড়তে দেরি হওয়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। জানা গিয়েছে, রবিার দুপুরে চেন্নাইগামী বিমান ছাড়ার প্রাক মুহূর্তে বোমা রয়েছে বলে হুমকি ফোন আসে। দ্রুত যাত্রীদের বিমান থেকে নামিয়ে তল্লাশি শুরু করা হয়। যদিও শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে কলকাতা সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে হুমকি ফোন আসছে। বলা হচ্ছে, বিমানে বোমা রয়েছে। যদিও তল্লাশির পর কোথাও কিছু মেলেনি।



