Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় আলুর দাম ৩০ টাকার আশপাশে, চলছে কড়া নজরদারি

কলকাতায় আলুর দাম ৩০ টাকার আশপাশে, চলছে কড়া নজরদারি
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার কয়েকটি বাজারে আলুর দাম ৩০ টাকার উপরে। এমনটাই নজরে এসেছে রাজ্যের কৃষি বিপণন দপ্তরের। কীভাবে এই বাজারগুলিতে আলুর দাম নিয়ন্ত্রণে আনা যায়, তার জন্য কড়া নজরদারি শুরু হয়েছে। টাস্ক ফোর্স হানা দিয়েছে একাধিক বাজারে। শুক্রবার রাজ্যের কৃষি বিপণন দপ্তরে তালিকা অনুযায়ী, কলকাতার প্রায় ১৫টি বাজারে কেজি প্রতি আলুর দাম ৩২ টাকা। অন্য বাজারে দাম নেমেছে ৩০ টাকায়। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন, সুফল বাংলায় কম দামে আলু বিক্রি করা হচ্ছে। কলকাতার বাজারগুলিতে আলুর দাম কত, তা প্রতিদিন নজরে রাখছি। কৃষি বিপণন  দপ্তর জানিয়েছে, সুফল বাংলায় পেঁয়াজের দাম কেজি প্রতি ৩২ টাকা। সেখানে কলকাতার বাজারে বিক্রি হচ্ছে ৪৫ -৫০ টাকা কেজি দরে। আদার দাম সুফল বাংলায় ৭০ টাকা, কলকাতার বাজারে এর দাম ৯০-১০০ টাকা। রসুনের দাম সুফল বাংলায় ৩২৫ টাকা, কলকাতার বাজারে দাম ৩৭০ থেকে ৪০০ টাকা কেজি প্রতি।
Advertisement
সম্পর্কিত সংবাদ