Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কালীকীর্তন সমিতির ১৪৫তম বর্ষপূর্তি

কালীকীর্তন সমিতির ১৪৫তম বর্ষপূর্তি
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার আন্দুল রাজবাড়ির দুর্গা মণ্ডপে আন্দুল কালীকীর্তন সমিতির ১৪৫তম বর্ষপূর্তি পালিত হল। সকাল ন’টা থেকে বিকেল পর্যন্ত চলে এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী রীতানন্দজি মহারাজ, দক্ষিণেশ্বর কালীবাড়ির তরফে কুশল চৌধুরী সহ বিশিষ্টরা। দিনভর নানা সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান চলে। প্রসঙ্গত, আন্দুল কালীকীর্তন সমিতি গত ১৪০ বছর ধরে শ্রী প্রেমিক মহারাজের সাধন সঙ্গীত পরিবেশন করে আসছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ