বিশ্ব হিন্দু পরিষদের একটি অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করে বিপাকে বিচারপতি শেখর যাদব। খুব শীঘ্রই তাঁকে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সামনে মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে। গত ১০ ডিসেম্বর বিচারপতির এই মন্তব্য নিয়ে সংবাদপত্রে রিপোর্ট প্রকাশিত হয়। এরপরই এলাহাবাদ হাইোকর্টের কাছে বিচারপতির মন্তব্য নিয়ে রিপোর্ট চেয়ে পাঠায় সুপ্রিম কোর্ট। নিয়ম অনুযায়ী বিতর্কিত মন্তব্য নিয়ে হাইকোর্টের রিপোর্ট পাওয়ার পরেই সংশ্লিষ্ট বিচারপতির কাছে তার ব্যাখ্যা চাওয়া হবে। সেই প্রক্রিয়াই শুরু হয়েছে। বিচারপতি যাদবকে খুব শীঘ্র সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সামনে হাজির করার তোড়জোড় শুরু হয়েছে।



