Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কালীঘাটে ভাঙল পুরনো বাড়ি

কালীঘাটে ভাঙল পুরনো বাড়ি
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার রাতে কালীঘাটের ৭৩ নম্বর ওয়ার্ডের মণ্ডল পাড়া লেনে ভেঙে পড়ল পুরানো বাড়ির একাংশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ন’টা নাগাদ এই বাড়ির ওপরের অংশ ভেঙে পড়ে। ভিতরে কেউ আটকে ছিলেন না। ৭৩ নম্বর ওয়ার্ডের এই বাড়িটি শতাব্দী-প্রাচীন। দোতলার অংশে কেউ থাকতেন না। নীচে অনেকে ভাড়া থাকতেন। দোতলার অংশ ভেঙে পড়তেই আওয়াজ শুনে স্থানীয়রা নিচের আবাসিকদের নিরাপদে বাইরে বের করেন। হতাহতের কোনও খবর।
Advertisement
সম্পর্কিত সংবাদ