Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কাল দুপুরের পর হাওড়ায় বন্ধ জল

কাল দুপুরের পর হাওড়ায় বন্ধ জল
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আগামী ১৮ ডিসেম্বর বুধবার দুপুর থেকে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাওড়া শহরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে হাওড়া পুরসভা। সোমবার হাওড়া পুরসভার তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, আগামী বুধবার বেলা সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত শহরের ৫০টি ওয়ার্ডে জল সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল ৭টার পর স্বাভাবিক হবে পানীয় জলের পরিষেবা। মূলত পুরসভা ও কেএমডিএর তরফে একাধিক জায়গায় পাইপলাইন মেরামতির কাজ চলবে বলে জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ