Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কিয়ারার অনুরোধ

ছকভাঙা চরিত্রে বরাবর নজর কেড়েছেন অভিনেত্রী কিয়ারা আদবানি। ‘টক্সিক’ ছবিতে তাঁর অভিনয় দেখার জন্য মুখিয়ে দর্শক।

কিয়ারার অনুরোধ
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ছকভাঙা চরিত্রে বরাবর নজর কেড়েছেন অভিনেত্রী কিয়ারা আদবানি। ‘টক্সিক’ ছবিতে তাঁর অভিনয় দেখার জন্য মুখিয়ে দর্শক। তবে সম্প্রতি কিয়ারা নির্মাতাদের কাছে এক বিশেষ অনুরোধ জানিয়েছেন বলে খবর। শোনা যাচ্ছে, ছবির পরিচালক গীতু মোহন দাস ও নায়ক যশের কাছে কিয়ারার অনুরোধ, অন্তরঙ্গ দৃশ্যে কাটছাঁট করতে হবে। অর্থাৎ ঘনিষ্ঠ দৃশ্য সংক্ষিপ্ত করার অনুরোধ জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, ফুটেজে অন্তরঙ্গ দৃশ্য দেখার পরই এই আবেদন করেছেন কিয়ারা। তাঁর অনুরোধ নির্মাতারা শোনেন কি না, তা দেখার অপেক্ষায় দর্শক। এর আগে মার্চ মাসে ছবিটি মুক্তির কথা ছিল। তারপরে জুন মাসের ৪ তারিখ ছবিটি মুক্তির কথা ছিল। সদ্য সেটিও পিছিয়ে দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ