Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

খণ্ডঘোষে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাত্রীর পরিবারের ৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, ধৃত ১  

খণ্ডঘোষে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাত্রীর পরিবারের ৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, ধৃত ১
 
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাত্রীর পরিবারের তিন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিস। ধৃতের নাম মির নাসিম আলি। খণ্ডঘোষ থানার নিশ্চিন্তপুরে তার আদি বাড়ি। বর্তমানে শক্তিগড় থানার কড়িয়া গ্রামে সে থাকে। সোমবার সকালে কড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন সিজেএম। তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধৃতের সইয়ের নমুনা সংগ্রহ করেন তদন্তকারী অফিসার। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার বিষয়ে গলসি থানার শশঙ্গার বাসিন্দা শেখ মোজাম্মেল হক সিজেএম আদালতে মামলা করেন। কেস রুজু করে তদন্তের জন্য খণ্ডঘোষ থানার ওসিকে নির্দেশ দেন সিজেএম। অভিযোগে মোজাম্মেল হক জানিয়েছেন, তাঁর মেয়ের সঙ্গে নাসিমের ছেলে মির মনসুর আলির বিয়ে ঠিক হয় ২০২৩ সালে। বিয়ের কথাবার্তা চলার সময় বাড়ি সংস্কার ও বিয়ের খরচ বাবদ তাঁর কাছ থেকে ৬ লক্ষ টাকা চাওয়া হয়। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তা তিনি দিতে রাজি হন। সেই মতো ২০২৩ সালের ২০ মার্চ তিনি নাসিমের হাতে ৩ লক্ষ টাকা তুলে দেন। বাকি টাকা বিয়ের সময় দেওয়া হবে বলে ঠিক হয়। তারপর দীর্ঘদিন কেটে গেলেও বিয়ে হয়নি। নানা অছিলায় তারা বিয়ে এড়িয়ে চলে। এরপর তিনি ৩ লক্ষ টাকা ফেরত চান। যদিও তাঁকে টাকা ফেরত দেওয়া হয়নি। এরপরই তিনি আদালতে মামলা করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ