Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

খেজুরি: আইও’র ভূমিকায় সন্দেহ প্রকাশ হাইকোর্টের

খেজুরির জোড়ামৃত্যু মামলায় তদন্তকারী অফিসারের (আইও) ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করল হাইকোর্ট। তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুই মৃতদেহের ময়নাতদন্ত হয়

খেজুরি: আইও’র ভূমিকায় সন্দেহ প্রকাশ হাইকোর্টের
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খেজুরির জোড়ামৃত্যু মামলায় তদন্তকারী অফিসারের (আইও) ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করল হাইকোর্ট। তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুই মৃতদেহের ময়নাতদন্ত হয়। উচ্চ আদালতের নির্দেশে সেই দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের ফোনের কল ডিটেলস পরীক্ষা করে রাজ্য একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। তাতেই সন্দেহ প্রকাশ করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ওই রিপোর্টে দেখা যাচ্ছে, ময়নাতদন্তের ঠিক আগে এবং পরে ওই ডাক্তারকে একাধিকবার ফোন করেছিলেন ওই তদন্তকারী অফিসার।  রিপোর্ট দেখে ডিভিশন বেঞ্চের প্রশ্ন, তদন্তকারী অফিসারের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। কেন তিনি ওই ডাক্তারকে একাধিকবার ফোন করেছিলেন? এবার কল ডিটেলস সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য তলব করেছে আদালত। আগামী সোমবারের মধ্যে ওই তথ্য জমা দিতে হবে রাজ্যকে। মামলার পরবর্তী শুনানি ওই দিনই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ