নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালবাজারেই সিসি ক্যামেরা খারাপ। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, কলকাতা পুলিসের সদর দপ্তর লালবাজারের সুরক্ষার দায়িত্বে থাকা ওসি সিকিউরিটির অফিসে নজরদারি চালানোর ক্যামেরা খারাপ হয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই ক্যামেরা খারাপ থাকায় নজরদারির কাজ ব্যাহত হচ্ছিল। সম্প্রতি বিষয়টি শীর্ষকর্তাদের নজরে আসতেই সিসি ক্যামেরা মেরামতির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।



