Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়িবাড়িতে জাল লটারিতে অভিযুক্তের স্ত্রীর তোলাবাজির অভিযোগ

খড়িবাড়িতে জাল লটারি বিক্রির অভিযোগে বিজেপি নেত্রীর ছেলে গ্রেপ্তার হতেই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ও এক নেতার বিরুদ্ধে খড়িবাড়ি থানায় তোলাবাজির অভিযোগ দায়ের করলেন ধৃতের স্ত্রী। তাঁর অভিযোগ, স্বামীর দোকান থেকে দলীয় কর্মসূচি সহ বিভিন্ন কারণ দেখিয়ে তোলাবাজি করতেন দুই তৃণমূল নেতা।

খড়িবাড়িতে জাল লটারিতে অভিযুক্তের স্ত্রীর তোলাবাজির অভিযোগ
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: খড়িবাড়িতে জাল লটারি বিক্রির অভিযোগে বিজেপি নেত্রীর ছেলে গ্রেপ্তার হতেই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ও এক নেতার বিরুদ্ধে খড়িবাড়ি থানায় তোলাবাজির অভিযোগ দায়ের করলেন ধৃতের স্ত্রী। তাঁর অভিযোগ, স্বামীর দোকান থেকে দলীয় কর্মসূচি সহ বিভিন্ন কারণ দেখিয়ে তোলাবাজি করতেন দুই তৃণমূল নেতা। টাকা না দেওয়ায় মিথ্যা মামলা সাজিয়ে স্বামী পরিমল সিংহকে ফাঁসানো হয়েছে। উল্লেখ্য, শনিবার খড়িবাড়ির নয়াহাটে জাল লটারি বিক্রির অভিযোগে লটারি ডিস্ট্রিবিউটর পরিমলকে পুলিস গ্রেপ্তার করে। ধৃতের মা মিনা রানি সিংহ খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য। ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে তিনি সরব হন। তৃণমূলের খড়িবাড়ি ব্লক সভাপতি কিশোরী মোহন সিংহ বলেন, অভিযোগ ভিত্তিহীন। যাঁরা এই চক্রের পর্দাফাঁস করতে গিয়েছেন তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। পুলিস সবকিছু তদন্ত করছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ