নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আমাদের সরকার মজবুত। পাঁচ বছর চলবে। কোনও বিপদ নেই। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও উপ মুখ্যমন্ত্রী শিবকুমারকে দু’পাশে রেখে বার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। কিন্তু যতই ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা হোক না কেন, দলের অন্দরে যে গোলমাল রয়েছে তা এখন পরিষ্কার। না হলে তড়িঘড়ি বেঙ্গালুরু কেন এলেন রণদীপ সুরজেওয়ালা?



