ঢাকা, ২ ডিসেম্বর: অতি সংকটজনক বিএনপি নেত্রী খালেদা জিয়া। রয়েছেন ভেন্টিলেশনে। তাঁর দ্রুত সুস্থ কামনা করছেন যাঁরা, তাঁদের সকলকে ধন্যবাদ জানালেন খালেদা পুত্র তথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ, মঙ্গলবার সকালে তিনি ফেসবুকে লেখেন, ‘বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে তার জন্য আমরা কৃতজ্ঞ। জিয়া পরিবার ও বিএনপির তরফ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনৈতিকরা, বন্ধুদের উদ্বেগ ও উৎকন্ঠার পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া আমাদের আবেগ ও অনুভূতিকে স্পর্শ করেছে।’



