Bartaman Logo
৯ জুন, ২০২৬

মহিলাদের বাস ভাড়ায় ছাড়, আশাকর্মীদের ভাতাও বাড়িয়ে দিল কেরলের নতুন মন্ত্রিসভা

দীর্ঘ এক দশকের বাম শাসনের আনুষ্ঠানিক অবসান। সোমবার কেরলের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কংগ্রেসের ভি ডি সতীশন। সঙ্গে  ইউডিএফ সরকারের আরও ২০ মন্ত্রী।

মহিলাদের বাস ভাড়ায় ছাড়, আশাকর্মীদের ভাতাও বাড়িয়ে দিল কেরলের নতুন মন্ত্রিসভা
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: দীর্ঘ এক দশকের বাম শাসনের আনুষ্ঠানিক অবসান। সোমবার কেরলের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কংগ্রেসের ভি ডি সতীশন। সঙ্গে  ইউডিএফ সরকারের আরও ২০ মন্ত্রী। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আশাকর্মীদের ভাতা ৩ হাজার টাকা ভাতা বৃদ্ধি ও সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াতের সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিল সতীশন সরকার। 

Advertisement

এদিন যে ২১ জন  শপথ নিয়েছেন, তাঁদের মধ্যে ১৪ জন প্রথমবার মন্ত্রিসভার সদস্য হলেন। এই তালিকায় রয়েছেন স্বয়ং সতীশনও। মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালাও এদিন শপথ নিয়েছেন। হাত শিবির সূত্রে খবর, তিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পেতে পারেন। পাঁচটি পূর্ণ মন্ত্রী পেয়েছে জোট শরিক আইইউএমএল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। আমন্ত্রণ জানানো হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা পিনারাই বিজয়ন ও রাজ্য বিজেপির সভাপতি রাজীব চন্দ্রশেখরকেও। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁরা।
শপথের পরই হয় মন্ত্রিসভার প্রথম বৈঠক।  সেখানে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৫ জুন থেকেই সরকারি বাসে নিখরচায় যাতায়াতের সুযোগ পাবেন মহিলারা। পাশাপাশি আশাকর্মীদের ভাতাও ৩ হাজার টাকা বাড়ানো হয়েছে। ফলে দক্ষিণের এই রাজ্যটিতে আশাকর্মীরা সাম্মানিক হিসাবে পাবেন ১২ হাজার টাকা। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ইস্তাহারে কংগ্রেসের অন্যতম প্রতিশ্রুতি ছিল এই দুটি বিষয়।

সম্পর্কিত সংবাদ