Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

লন্ডনে খুদেকে বাঁচিয়ে নায়ক কেরলের যুবক, সাউথ হলে খুন ভারতীয় বংশোদ্ভূত

লন্ডনে তিন বছরের শিশুকে বাঁচিয়ে নায়ক হলেন কেরলের মহম্মদ জেসিল। অন্যদিকে সাউথ হলে খুন হলেন ভারতীয় যুবক গুরবাজ সিং। বিস্তারিত পড়ুন।

লন্ডনে খুদেকে বাঁচিয়ে নায়ক কেরলের যুবক, সাউথ হলে খুন ভারতীয় বংশোদ্ভূত
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: তিন বছরের শিশুকে বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার করে নায়কের তকমা পেলেন ভারতীয় যুবক। কেরলের মালাপ্পুরমের বাসিন্দা মহম্মদ জেসিলের সাহসী পদক্ষেপের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, পূর্ব লন্ডনের ইলফোর্ড হাই স্ট্রিটের উপরে একটি ফ্ল্যাটের জানালার কার্নিশে ঝুলতে দেখা যায় তিন বছরের ওই শিশুকে। যে কোনো মুহূর্তে বড়ো বিপদ হতে পারত। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন মহম্মদ। ঝুঁকি নিয়ে এক দোকানের ছাদে উঠে পুলিশ আধিকারিকের সঙ্গে মিলে শিশুটিকে নিরাপদে নামিয়ে আনেন তিনি। ভিডিয়োতে দেখা গিয়েছে, শিশুটি লাফ দিলে তাকে নিখুঁতভাবে লুফে নেন মহম্মদ। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাবার সময়ই ছিল না। একজন বাবা হিসাবে শুধু দেখেছিলাম একটি শিশু বিপদে রয়েছে।’ শিশুটির বাবা মহম্মদ ও উদ্ধারকারী পুলিশকর্মীকে ‘নায়ক’ বলে উল্লেখ করেছেন। 
অন্যদিকে, লন্ডনের সাউথ হলে ছুরি হামলায় প্রাণ হারালেন ২৬ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত যুবক গুরবাজ সিং। জখম হয়েছেন আরও একজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নর্থ রোড ও ডরমার্স ওয়েলস লেনের সংযোগস্থলের কাছে একটি দোকানের বাইরে দুই যুবকের উপর হামলা চালানো হয়। তাঁদের মধ্যে গুরবাজকে বাঁচানো যায়নি। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে খুনের সন্দেহে সাতজনকে আটক করে পুলিশ। 
পরে ছ’জনকে ছেড়ে দেওয়া হয়। হামলার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ