Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬

প্রথম তামাকমুক্ত গ্রাম পেল কেরল

পঞ্চায়েত, স্বাস্থ্যদপ্তর ও স্বেচ্ছাসেবকদের টানা ৯ মাসের প্রচার ও নিরলস প্রচেষ্টায় সুফল মিলল। কেরলের প্রথম তামাক-মুক্ত গ্রামের স্বীকৃতি পেল এর্নাকুলাম জেলার কিঝমাদ।

প্রথম তামাকমুক্ত গ্রাম পেল কেরল
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: পঞ্চায়েত, স্বাস্থ্যদপ্তর ও স্বেচ্ছাসেবকদের টানা ৯ মাসের প্রচার ও নিরলস প্রচেষ্টায় সুফল মিলল। কেরলের প্রথম তামাক-মুক্ত গ্রামের স্বীকৃতি পেল এর্নাকুলাম জেলার কিঝমাদ। গ্রামবাসীদের মধ্যে সচেতনতার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্বনির্ভর গোষ্ঠীগুলিও। কেন্দ্রীয় সরকার নির্ধারিত গাইডলাইনের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে রাজ্যের প্রথম তামাক-মুক্ত গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেয়েছে কিঝমাদ। এবিষয়ে গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অজিত কুমার বলেন, ‘আমরা ১৫০-র মধ্যে ১৪৪ পেয়েছি। ৫০টি শর্তের মধ্যে ৪৮টি পূরণ করা গিয়েছে। দু’টি ক্ষেত্রে ফল সন্তোষজনক নয়। কারণ, হাতে গোনা কয়েকজন এখনও প্রকাশ্যে ধূমপান করছেন। রাস্তার ধারে বিড়ি-সিগারেটের অংশও পাওয়া গিয়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ