Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কেরলের মুখ্যসচিব হলেন মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজনৈতিক ভণ্ডামি, কটাক্ষ বিজেপির

কেরলের বিধানসভা নির্বাচনের দায়িত্বে ছিলেন তিনি। ইতিমধ্যেই ভোট মিটেছে। কেরলের গদি এখন কংগ্রেসের দখলে। এবার রাজ্যের সেই মুখ্য নির্বাচনী আধিকারিক রতন ইউ কেলকারকেই মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের সচিব হিসাবে নিয়োগ করা হল।

কেরলের মুখ্যসচিব হলেন মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজনৈতিক ভণ্ডামি, কটাক্ষ বিজেপির
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: কেরলের বিধানসভা নির্বাচনের দায়িত্বে ছিলেন তিনি। ইতিমধ্যেই ভোট মিটেছে। কেরলের গদি এখন কংগ্রেসের দখলে। এবার রাজ্যের সেই মুখ্য নির্বাচনী আধিকারিক রতন ইউ কেলকারকেই মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের সচিব হিসাবে নিয়োগ করা হল। শনিবার এই বিষয়টি সামনে আসতেই ময়দানে নেমেছে বিজেপি। সুর চড়িয়েছে সিপিএমও।  পশ্চিমবঙ্গে পালাবদলের পর রাজ্যের তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে মুখ্যসচিব পদে নিয়োগ করেছিল শুভেন্দু অধিকারী সরকার। তারপরই আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা বলেছিলেন ‘যত বড়ো চুরি, তত বড়ো পুরস্কার’। রাহুল গান্ধীর সেই মন্তব্যের প্রসঙ্গ তুলেই সরব হয়েছে বিজেপি ও সিপিএম। তাঁদের বক্তব্য, কেরলের বেলায় সব নীতি, প্রশ্ন উধাও। এটাই হল কংগ্রেসের ভণ্ডামি। যদিও কংগ্রেসের দাবি, নিয়োগের পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। এটি নির্বাচিত সরকারের বিশেষ অধিকারের মধ্যে পড়ে।

Advertisement

কেরলে একইরকম ঘটনার পরই বিজেপি ও সিপিএমের প্রশ্ন, তাহলে কেলকারকে কীভাবে নিয়োগ করা হল? এবার কি হাত শিবিরের নীতি বদলে গেল? এনিয়ে বিজেপি নেতা কে সুরেন্দ্রন বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি এই কাজ করলে ভোটচুরির পুরস্কার হয়। আর কেরলে কংগ্রেস করলে তা হয়ে যায় গণতন্ত্রের সৌন্দর্য। আসলে রাহুল গান্ধী ও তাঁর সঙ্গীরা রাজনৈতিক ভণ্ডামিতে অভ্যস্ত।’ 
প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা পি রাজীবের কটাক্ষ, এই ধরনের নিয়োগ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। বিষয়টি অত্যন্ত গুরুতর। অবিলম্বে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কংগ্রেস।

Advertisement
সম্পর্কিত সংবাদ