Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কেএমসি মজদুর কো-অপারেটিভ নির্বাচনে বিপুল জয় তৃণমূলের

কেএমসি মজদুর কো-অপারেটিভ নির্বাচনে বিপুল জয় তৃণমূলের
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার মজদুর সমবায় কো-অপারেটিভ নির্বাচনে জিতল তৃণমূল। শুক্রবার ৩৮ আসনের মধ্যে ২৫টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল পরিচালিত কেএমসি মজদুর কংগ্রেস। জানা গিয়েছে, বাকি ১৩ আসনে ভোট হলেও সেখানে বাম-কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন কোনও প্রার্থী দাঁড় করাতে পারেনি। সবই ছিল ডামি প্রার্থী। তৃণমূলের দাবি, হেরে যাওয়ার ভয়ে বিরোধীরা নির্দল প্রার্থী দিয়েছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, এতে আশ্চর্যের কিছু নেই। যেখানেই ভোট, সেখানেই জিতছে তৃণমূল। কারণ মানুষ বুঝে গিয়েছেন তৃণমূল ছাড়া কোনও গতি নেই। 
Advertisement
পাঁচ বছর অন্তর এই নির্বাচন হয়। গত নির্বাচনেও ১৭ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল কেএমসি মজু্দুর কংগ্রেস। এবার সেই সংখ্যা পঁচিশে পৌঁছেছে। বাকি যে ১৩ আসনে ভোট হচ্ছে সেখানেও নির্দল প্রার্থীদের মদত দিচ্ছে বলে দাবি কেএমসি মজদুর কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান সতীনাথ বন্দ্যোপাধ্যায়ের। 
তিনি জানিয়েছেন, গত পাঁচ বছর ধরে যেভাবে আমরা মজদুর ভাইদের পরিষেবা দিয়েছি, তাতে মনে হয় না বিরোধীরা কোনও দাগ কাটতে পারবে। হেরে যাওয়ার ভয়ে প্রার্থী নিতে পারেনি বিরোধীরা। প্রার্থী দিতে না পেরে যুক্তি সাজিয়ে বাঁচার চেষ্টা করছে তারা।
সম্পর্কিত সংবাদ