Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কচিকাঁচাদের নবীনবরণ পালন হরিপালে

কচিকাঁচাদের নবীনবরণ পালন হরিপালে
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তারকেশ্বর: নতুন শিক্ষাবর্ষে কচিকাঁচাদের নবীনবরণ অনুষ্ঠিত হল হরিপালে। বুধবার হরিপাল বিধানসভার অন্তর্গত কৈকালা গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর বিদ্যামন্দির হাইস্কুলে অনুষ্ঠিত হয় নবীনবরণ অনুষ্ঠান। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের স্কুলে বরণ করল উঁচু ক্লাসের দাদা-দিদিরা। এদিন থেকে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষের প্রথম ক্লাস। নতুন স্কুল, নতুন বইখাতার সঙ্গে নতুন পরিবেশে পড়াশোনা শুরু। লাল গোলাপ, পেন এবং চকোলেট হাতে দিয়ে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির ভাই-বোনদের বরণ করে নেয় পুরনোরা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাল্গুনী মণ্ডল ও সহ শিক্ষক-শিক্ষিকারা পুরো বিষয়টির আয়োজন করেন। সরকারি স্কুলের পঠনপাঠন নিয়ে যখন বিস্তর অভিযোগ, সেই সময় অভিনব উদ্যোগে ছাত্রছাত্রীদের বরণ করা দেখে অভিভূত অভিভাবকরা। এই বিষয়ে স্কুলের পরিচালন কমিটির সভাপতি স্বরূপ মিত্র বলেন, স্কুলে আসার প্রবণতা বাড়ানোর জন্যই এই উদ্যোগ।
Advertisement
সম্পর্কিত সংবাদ