Bartaman Logo
৩০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইতিহাসে নাম তুললেন মহিলা রেফারি কাটেয়া

মহিলা রেফারি কাটেয়া ইটজেল গার্সিয়া ইতিহাসে নাম তুললেন। মেক্সিকোর প্রথম মহিলা রেফারি হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করলেন। বিস্তারিত পড়ুন।

ইতিহাসে নাম তুললেন মহিলা রেফারি কাটেয়া
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: রকমারি পোশাক আর রং-বেরংয়ের আঁকিবুকিতে মহিলাদের গ্যালারি মাতানো ফুটবল বিশ্বকাপের অন্যতম বিজ্ঞাপন। প্রতি ম্যাচে ক্যামেরার লেন্স খুঁজে নেয় তেমনই কিছু সুন্দরী মুখ। কিন্তু এবার সেই নিয়মে ভাগ বসিয়েছেন কাটেয়া ইটজেল গার্সিয়া। চলতি আসরে সাড়া ফেলেছেন এই মহিলা রেফারি। কানসাস সিটিতে আয়োজিত নেদারল্যান্ডস- তিউনিসিয়া ম্যাচ বাঁশি হাতে পরিচালনা করেছিলেন কাটেয়া। সেই সঙ্গে তাঁর নামও ওঠে ইতিহাসের পাতায়। মেক্সিকোর প্রথম মহিলা রেফারি হিসেবে মেগা আসরে ম্যাচ পরিচালনা করলেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে মহিলা রেফারিদের প্রতিনিধিত্বের ক্ষেত্রেও বড় প্রাপ্তি মেক্সিকোর।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ