Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

সিন্ধুর বাড়তি জলে প্রথম অধিকার কাশ্মীরের: মুখ্যমন্ত্রী

সিন্ধু সহ পশ্চিমবাহিনী নদীগুলির জলের ওপর প্রথম অধিকার জম্মু-কাশ্মীরেরই। স্পষ্ট জানিয়ে দিলেন ওমর আবদুল্লা। সম্প্রতি সিন্ধু অববাহিকার পশ্চিমবাহিনী তিন নদীর (সিন্ধু, ঝিলম ও চন্দ্রভাগা) জল খালের মাধ্যমে পাঞ্জাব সহ অন্য রাজ্যে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

সিন্ধুর বাড়তি জলে প্রথম অধিকার কাশ্মীরের: মুখ্যমন্ত্রী
  • ২১ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

শ্রীনগর:  সিন্ধু সহ পশ্চিমবাহিনী নদীগুলির জলের ওপর প্রথম অধিকার জম্মু-কাশ্মীরেরই। স্পষ্ট জানিয়ে দিলেন ওমর আবদুল্লা। সম্প্রতি সিন্ধু অববাহিকার পশ্চিমবাহিনী তিন নদীর (সিন্ধু, ঝিলম ও চন্দ্রভাগা) জল খালের মাধ্যমে পাঞ্জাব সহ অন্য রাজ্যে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। সেই প্রসঙ্গেই এই মন্তব্য জম্মু -কাশ্মীরের মুখ্যমন্ত্রীর । পাশাপাশি ওমর মনে করিয়ে দিলেন, জল বণ্টন নিয়ে কাশ্মীরের সঙ্গে পাঞ্জাবের খারাপ আচরণের প্রসঙ্গও। পহেলগাঁও হামলার আবহে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে ভারত। সেই চুক্তি অনুযায়ী সিন্ধু ও তাঁর পশ্চিমবাহিনী উপনদীগুলির জলের প্রায় সবটাই পেত পাকিস্তান। এবার সেই জল নিজেদের কাজে ব্যবহার করতে চাইছে ভারত। এই প্রসঙ্গেই সম্প্রতি সিন্ধু অববাহিকার অতিরিক্ত জল নিজেদের দিকে ঘোরাতে ১১৩ কিলোমিটার খালের প্রস্তাব দেওয়া হয়েছে। অতিরিক্ত জল পাবে পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ