Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

কার্তিকের ছবিতে জ্যাকি

কার্তিক আরিয়ানের ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবিতে থাকছেন জ্যাকি শ্রফ। সম্প্রতি কার্তিক নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন।

কার্তিকের ছবিতে  জ্যাকি
  • ১৪ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

কার্তিক আরিয়ানের ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবিতে থাকছেন জ্যাকি শ্রফ। সম্প্রতি কার্তিক নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। রোমান্টিক ঘরানার ছবিতে কার্তিকের বিপরীতে কাজ করছেন অনন্যা পান্ডে। তবে জ্যাকিকে এই ছবিতে কোন চরিত্রে দেখা যাবে, তা এখনও জানানো হয়নি নির্মাতাদের তরফে। করণ জোহর প্রযোজিত এই ছবির শ্যুটিং অনেকটাই হয়ে গিয়েছে বলে খবর। অনন্যা নাকি নিজের অংশের শ্যুট শেষ করেছেন ইতিমধ্যে। পাশাপাশি রাজস্থানে শ্যুটিং করছেন কার্তিক। শোনা যাচ্ছে, সেখানেই যোগ দিয়েছেন জ্যাকিও। দুই অভিনেতাকে একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। সম্প্রতি ‘হাউজফুল ৫’ ছবিতে দেখা গিয়েছিল জ্যাকিকে। মুক্তির অপেক্ষায় বর্ষীয়ান অভিনেতার ‘তানভি: দ্য গ্রেট’ ছবিটি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ