Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পৌরাণিক গল্পে কার্তিক

পৌরাণিক গল্পে এবার কার্তিক আরিয়ানের অভিনয় দেখবেন দর্শক। ‘কিল’ খ্যাত পরিচালক নিখিল নাগেশের পরিচালনায় নতুন ছবির জন্য আলোচনা করছেন কার্তিক।

পৌরাণিক গল্পে কার্তিক
  • ২১ জানুয়ারি, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

• পৌরাণিক গল্পে এবার কার্তিক আরিয়ানের অভিনয় দেখবেন দর্শক। ‘কিল’ খ্যাত পরিচালক নিখিল নাগেশের পরিচালনায় নতুন ছবির জন্য আলোচনা করছেন কার্তিক। ২০২৫ সালের শেষে মুক্তি পেয়েছে কার্তিক অভিনীত ‘তু মেরা ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবিটি। বক্স অফিসে তেমন ভালো ফল করেনি ছবিটি। এর জেরে ১৫ কোটি টাকা পারিশ্রমিক ফিরিয়েছেন কার্তিক। এই আবহেও তাঁর সাফল্যের চাকা গড়াচ্ছেই। একের পর এক পরিচালকের সঙ্গে আলোচনা করছেন তিনি। ‘কিল’ ছবির মাধ্যমে অ্যাকশনের নতুন সংজ্ঞা লিখেছিলেন পরিচালক নিখিল নাগেশ। ফলে তাঁর ছবিতে কার্তিক কাজ করলে, তা বাড়তি উৎসাহ তৈরি করবে অনুরাগীদের মধ্যে।

Advertisement
সম্পর্কিত সংবাদ