Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রিমার পরিচালনায় কার্তিক

ভালো চিত্রনাট্য। সর্বদা তার খোঁজেই থাকেন অভিনেতা কার্তিক আরিয়ান। এবার তিনি কাজ করবেন রিমা কাগতির পরিচালনায়। পর্দায় বারংবার ভিন্ন ধারার গল্প বলার জন্য পরিচিত রিমা।

রিমার পরিচালনায় কার্তিক
  • ১৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ভালো চিত্রনাট্য। সর্বদা তার খোঁজেই থাকেন অভিনেতা কার্তিক আরিয়ান। এবার তিনি কাজ করবেন রিমা কাগতির পরিচালনায়। পর্দায় বারংবার ভিন্ন ধারার গল্প বলার জন্য পরিচিত রিমা। তাঁর পরিচালনায় ‘তলাশ’, ‘গোল্ড’, ‘দহাড়’, ‘সুপার বয়েজ অব মলেগাঁও’-এর মতো একাধিক প্রজেক্ট উপহার দিয়েছেন তিনি। প্রথমবার রিমার সঙ্গে কাজ করতে চলেছেন কার্তিক। শোনা যাচ্ছে, ইতিমধ্যে তিনি চিত্রনাট্য শুনেছেন। তবে এখনো পুরো বিষয়টি প্রাথমিক স্তরে রয়েছে। সে কারণে কার্তিক রাজি হবেন কি না, তা স্পষ্ট নয়। তবে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, কার্তিক পছন্দ করেছেন চিত্রনাট্য। এবার দেখা যাক, রিমার সঙ্গে কাজ করেন কি না অভিনেতা। কার্তিকের হাতে এই মুহূর্তে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে। সেগুলির কাজ শেষ হলে পরের প্রজেক্ট শুরু করবেন অভিনেতা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ