Bartaman Logo
১০ জুন, ২০২৬

ঘৃণা ভাষণ বিরোধী বিল পাশ কর্ণাটকে

বিজেপির প্রবল আপত্তি কাজে এল না। তুমুল হট্টগোলের মধ্যে বৃহস্পতিবার কর্ণাটক বিধানসভায় পাশ বিদ্বেষ ভাষণ ও অপরাধ বিল।

ঘৃণা ভাষণ বিরোধী বিল পাশ কর্ণাটকে
  • ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেলাগাভি: বিজেপির প্রবল আপত্তি কাজে এল না। তুমুল হট্টগোলের মধ্যে বৃহস্পতিবার কর্ণাটক বিধানসভায় পাশ বিদ্বেষ ভাষণ ও অপরাধ বিল। দেশে ঘৃণা ভাষণ রুখতে আইন এই প্রথম। বিল অনুযায়ী, অপরাধীর সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। একইসঙ্গে সর্বাধিক ১ লক্ষ টাকা জরিমানা হতে পারে। গত ৪ ডিসেম্বর মন্ত্রিসভার অনুমোদন পায় ঘৃণা ভাষণ বিরোধী বিল। ১০ ডিসেম্বর বিধানসভায় তা পেশ করেন 

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। মন্ত্রী জানান, লাগাতার অপরাধের ক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ ১০ বছর রাখা হয়েছিল। তা কমিয়ে সাত বছর করা হয়েছে। বিল নিয়ে আলোচনার সময় রাজ্যে ঘৃণা ভাষণের বাড়বাড়ন্তের কথা তুলে ধরেন নগরোন্নয়নমন্ত্রী বিরাথি সুরেশ। তিনি জানান, ঘৃণা ভাষণ ও অপরাধের জেরে উপকূলবর্তী কর্ণাটকে ‘আগুন জ্বলছে’। এর প্রতিবাদে সরব হন বিজেপি বিধায়করা। বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তাঁরা। তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি। গেরুয়া শিবিরের বিরোধিতা উপেক্ষা করেই বিল পাশ করল সিদ্ধারামাইয়া সরকার। বিলে লেখা রয়েছে, কোনও বক্তব্য, লেখা সম্প্রীতি নষ্ট করলে তা ঘৃণা ভাষণ হিসেবেই দেখা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ