Bartaman Logo
৯ জুন, ২০২৬

পদত্যাগ কর্ণাটকের মন্ত্রীর, কং আমলেও ভোটার তালিকায় অনিয়ম!

ভোটার তালিকা সংশোধন নিয়ে সারা দেশে বিতর্কের মধ্যেই কংগ্রেস আমলে ভোটার তালিকায় অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলের মন্ত্রীই। যা নিয়ে ব্যাপক অস্বস্তিতে পড়ে হাত শিবির।

পদত্যাগ কর্ণাটকের মন্ত্রীর, কং আমলেও ভোটার তালিকায় অনিয়ম!
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: ভোটার তালিকা সংশোধন নিয়ে সারা দেশে বিতর্কের মধ্যেই কংগ্রেস আমলে ভোটার তালিকায় অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলের মন্ত্রীই। যা নিয়ে ব্যাপক অস্বস্তিতে পড়ে হাত শিবির। বিতর্ক বাড়তেই শেষ পর্যন্ত পদত্যাগ করলেন কর্ণাটকের মন্ত্রী কে এন রাজান্না। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার কাছের লোক বলে পরিচিত তিনি। বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন রাজান্না। তাঁর পদত্যাগের পরই কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। পদ্ম নেতা সি টি রবি কটাক্ষ, ‘কংগ্রেসের অন্দরে কোনও গণতন্ত্র নেই। যদি আপনি সত্যি কথা বলেন, তাহলে আপনাকে ইস্তফা দিতে হবে।’ গত সপ্তাহে রাজান্না বলেছিলেন, কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীনই ভোটার তালিকা তৈরির সময় অনিয়ম হয়েছিল। তখন সবাই কেন চোখ বুজেছিল? বিষয়টি নিয়ে কংগ্রেসের লজ্জা পাওয়া উচিত বলেও দাবি করেন রাজান্না। তাঁর বক্তব্য সামনে আসতেই হইচই শুরু হয়। ভোটার তালিকা সংশোধন নিয়ে কংগ্রেস যে দাবি করছে, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলতে শুরু করে বিজেপি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ