Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃতীয় শ্রেণির ছাত্রীকে বেধড়ক মার ক্যারাটে শিক্ষকের, থানায় অভিযোগ পরিবারের

তৃতীয় শ্রেণির ছাত্রীকে বেধড়ক মার ক্যারাটে শিক্ষকের, থানায় অভিযোগ পরিবারের
  • ৬ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ঠিকমতো প্র্যাকটিস করতে না পারায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ক্যারাটে শিক্ষকের বিরুদ্ধে। জলপাইগুড়ির রাহুতবাগান এলাকার ওই ঘটনায় ছাত্রীর পরিবার ক্যারাটে শিক্ষকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 

Advertisement

জলপাইগুড়ির দেবনগর  রথখোলা এলাকার বাসিন্দা ওই ছাত্রীর বাবার অভিযোগ, অত্যন্ত অমানবিকভাবে মেয়েকে মারধর করা হয়েছে। মেয়েকে হাসপাতালে চিকিৎসা করিয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শে মেয়ের হাতের এক্স রে করানো হয়েছে। তাতে দেখা গিয়েছে, হাড়ে চিঁড় ধরেছে। 

যদিও অভিযুক্ত ক্যারাটে শিক্ষকের দাবি, ঠিকমতো প্র্যাকটিস করতে না পারায় তিনি ওই ছাত্রীকে একটু শাসন করেছেন মাত্র। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

ছাত্রীর বাবার অভিযোগ, তাঁর মেয়ে জলপাইগুড়ির রাহুতবাগান এলাকায় বছর তিনেক ধরে ক্যারাটে শিখতে যায়। মাঝে বাড়িতে সমস্যার কারণে কিছুদিন যেতে পারেনি। কিন্তু গত কয়েকমাস ধরে আবার যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলেও ক্যারেটের ক্লাসে গিয়েছিল। ফিরে আসার পর তাঁর স্ত্রী দেখতে পান, মেয়ের হাতে চাকা চাকা দাগ হয়ে গিয়েছি। এরপরই মেয়ের কাছে বিষয়টি জানতে চান স্ত্রী। মেয়ে জানায়, ক্লাসে ঠিকমতো প্র্যাকটিস করতে না পারায় ক্যারেটে শিক্ষক তাঁকে কাঠের মোটা স্কেল দিয়ে মেরেছেন। এরপরই স্ত্রী মেয়ের হাতে লাল হয়ে ফুলে যাওয়ার ছবি মোবাইলে  তুলে পাঠায়। তখন ওই ক্যারাটে শিক্ষক মারধরের অভিযোগ অস্বীকার করেন। রাতে বাড়ি ফিরে স্ত্রীর কাছ থেকে গোটা ঘটনা শুনে ক্যারাটে শিক্ষককে ফোন করেন তিনি। তখনও মারধরের অভিযোগ অস্বীকার করেন ওই ক্যারাটে শিক্ষক। এরপরই মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ