Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

করণের হ্যাটট্রিক, জয়ী মোহন বাগান

শনিবার গ্রুপের শেষ ম্যাচ খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। নৈহাটি স্টেডিয়ামে ৫-২ ব্যবধানে তারা উড়িয়ে দিল পাঠচক্রকে। সহজ জয়ের নায়ক করণ রাই।

করণের হ্যাটট্রিক, জয়ী মোহন বাগান
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

মোহন বাগান-৫  :                               পাঠচক্র-২

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  শনিবার গ্রুপের শেষ ম্যাচ খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। নৈহাটি স্টেডিয়ামে ৫-২ ব্যবধানে তারা উড়িয়ে দিল পাঠচক্রকে। সহজ জয়ের নায়ক করণ রাই। তাঁর হ্যাটট্রিকেই এদিন জয়ের পথ মসৃণ হয় ডেগি কার্ডোজো-ব্রিগেডের। বিএসএস ম্যাচেও লক্ষ্যভেদ করেছিলেন তিনি। কিন্তু উত্তরবঙ্গের সেরা  স্ট্রাইকারকে সেভাবে ব্যবহারই করেননি মোহন বাগান কোচ। এদিনের পর আপশোস আরও বাড়ল। এই মুহূর্তে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ’র পঞ্চম স্থানে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। পাশাপাশি মেসারার্সের বিরুদ্ধে দল নামায়নি মোহন বাগান। সেই ম্যাচের ভাগ্য নির্ধারন করবে আইএফএ’র লিগ সাব কমিটি। মোদ্দা কথা সুপার সিক্সের আশা কার্যত শেষ।
ম্যাচের ষষ্ঠ মিনিটে বুদ্ধিদীপ্ত গোলে মোহন বাগানকে এগিয়ে দেন পাসাং (১-০)। তবে ১৪ মিনিটে স্পটকিক থেকে পাঠচক্রকে সমতায় ফেরান ডেভিড মোতলা (১-১)। এরপর ২৪ দুরন্ত ফ্রি-কিক থেকে লক্ষ্যভেদ করণ রাইয়ের (২-১)। লিগের অন্যতম সেরা গোল। প্রথমার্ধের শেষ পর্বে একের বিরুদ্ধে এক পরিস্থিতি থেকে মোহন বাগানকে ৩-১ গোলে এগিয়ে দেন পীযূষ। বিরতির পর আক্রমণের রোলার চালায় পালতোলা নৌকা।  প্রায় ৩০ গজ দূর থেকে ডান পায়ের বাঁক খাওয়ানো শটে জাল কাঁপান করণ (৪-১)। ৬৫ মিনিটে বক্সের মধ্যে দুই ডিফেন্ডারকে ঘাড়ে নিয়ে হ্যাটট্রিক সারলেন তিনি (৫-১)।  তবে চার মিনিট পরেই সবুজ-মেরুন গোলরক্ষক দীপ্রভাতের ভুলে বল জালে জড়ান সৌম্যজিৎ (৫-২)। 

সম্পর্কিত সংবাদ