Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

করণের পরিকল্পনা

ফের প্রেমের গল্প প্রযোজনা করতে চলেছেন করণ জোহর। এবার ওটিটিতে। সদ্য নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রুচির অরুণ পরিচালিত ‘মুসাফির কাফে’।

করণের পরিকল্পনা
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ফের প্রেমের গল্প প্রযোজনা করতে চলেছেন করণ জোহর। এবার ওটিটিতে। সদ্য নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রুচির অরুণ পরিচালিত ‘মুসাফির কাফে’। রোমান্টিক ঘরানার এই সিরিজ বর্তমানে ট্রেন্ডিং। এই আবহে নতুন সিরিজ প্রযোজনা করার পরিকল্পনা সেরেছেন করণ। জানা গিয়েছে, ইতিমধ্যে রুচিরের সঙ্গে যাবতীয় আলোচনা সেরেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই নতুন সিরিজের কাজ শুরু করবেন পরিচালক। প্রযোজনার পাশাপাশি পরিচালনা নিয়েও চিন্তাভাবনা করছেন করণ। শীঘ্রই তিনি পরিচালক হিসাবে ক্যামেরার নেপথ্যে ফিরতে পারেন বলে জল্পনা। করণ শেষবার পরিচালনা করেছিলেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। বক্স অফিসে সাফল্য পায় ছবিটি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ