Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ডুয়ার্স থেকেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার, খুশি পর্যটকরা

ডুয়ার্স থেকেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার, খুশি পর্যটকরা
  • ১৪ ডিসেম্বর, ২০২৫ ১০:১২
Prefer us on Google

শীতের চাদরে মুড়েছে ডুয়ার্স। আজ, রবিবার ছুটির দিনে সেই শীতের সকালে ডুয়ার্সের বানারহাট থেকে দেখা মিলল ঘুমন্ত বুদ্ধের। ভোরের কুয়াশার চাদর সরতেই চির তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখতে পেয়ে মুগ্ধ বানারহাটবাসী। জলপাইগুড়ি , লাটাগুড়ি কিংবা গজলডোবা থেকেও সকাল থেকে দেখা মিলছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার। সকালের নরম আলোয় বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য মোবাইলে ক্যামেরা বন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকরা। জঙ্গলে ঘুরতে এসে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া বাড়তি পাওনা বলে মনে করছেন তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ