কল্যাণী এক্সপ্রেসের মোহনপুর থানার অন্তর্গত বাবনপুর এলাকায় বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু। গতকাল, শনিবার গভীর রাতে ঘটেছে দুর্ঘটনাটি। তারা বাইকে করে নৈহাটি থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন। মৃতদের নাম রাজীব পাল ও সোমনাথ ঘোষ। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় বারাকপুর বিএন বসুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। একই রকমভাবে কল্যাণী এক্সপ্রেসের উপরে নিমতা থানা এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।



