Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শতবর্ষে পা কাকদ্বীপের শ্মশান কালীর, পুজোয় বিপুল সমাগম

শতবর্ষে পদার্পণ করল কাকদ্বীপের প্রাচীন শ্মশান কালী। শনিবার সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। বহু ভক্ত মন্দিরে এসে পুজো দেন।

শতবর্ষে পা কাকদ্বীপের শ্মশান কালীর, পুজোয় বিপুল সমাগম
  • ৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: শতবর্ষে পদার্পণ করল কাকদ্বীপের প্রাচীন শ্মশান কালী। শনিবার সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। বহু ভক্ত মন্দিরে এসে পুজো দেন। বিকেল থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ১৯২৪ সালে সুন্দরবনের কাকদ্বীপ অঞ্চলে বাইরে থেকে এক কাপালিক এসেছিলেন। তিনি এখানকার একটি শ্মশানে আশ্রয় নিয়েছিলেন। শ্মশানের একটি বটগাছের নিচে তিনি থাকতে শুরু করেন। পরে ওই গাছের পাশে তালপাতা দিয়ে একটি ঘর বানান। সেখানে মাটির কালী প্রতিমা তৈরি করে পুজো শুরু করেন। সেই পুজো ক্রমশ এলাকাবাসীর মনে জায়গা করে নেয়। অনেক পরে মন্দিরটির উপর টালি চাপানো হয়। প্রায় ২৬ বছর আগে এলাকার মানুষের উদ্যোগে কংক্রিটের একটি সুদৃশ্য মন্দির স্থাপন করা হয়েছে। কাপালিকের শুরু করা সেই প্রাচীন কালীপুজো আজ শতবর্ষের আলোয় উদ্ভাসিত। এলাকার মানুষের বিশ্বাস, এই শ্মশান কালী অত্যন্ত জাগ্রত। মন্দির পরিচালন কমিটির সম্পাদক দেবপ্রসাদ চক্রবর্তী বলেন, ‘বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মন্দিরের শতবর্ষ উদযাপন করা হবে। আগামী ছ’মাস মন্দির প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এর মাঝে একদিন ভক্তদের জন্য ভোগ খাওয়ানোর ব্যবস্থা হবে।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ