নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ১৬ মে তৃণমূলে সাংগঠনিক রদবদল হয়েছিল। জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় বাদ ছিল বারাসত এবং দার্জিলিং সমতল সাংগঠনিক জেলার সভাপতিদের নাম। আজ, সোমবার তৃণমূলের পক্ষ থেকে বারাসত সাংগঠনিক জেলার সভাপতি এবং চেয়ারম্যানের নাম ঘোষণা করা হল। কাকলি ঘোষ দস্তিদার আগেও সভাপতি ছিলেন। এবারও তাতে কোনও পরিবর্তন হল না। কমিটিতে বড় দায়িত্ব পেলেন সব্যসাচী দত্ত। সাংগঠনিক জেলা কমিটির চেয়ারম্যান করা হয়েছে তাঁকে।



