কাজল,  ডার্ক লিপস্টিকে  কাটবে পুজো: রাজনন্দিনী পাল
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুর্গাপুজোর পরিকল্পনা শেয়ার করলেন অভিনেত্রী রাজনন্দিনী পাল।

Advertisement

দুর্গাপুজো মানেই ঠাকুর দেখা, আড্ডা আর জমিয়ে সাজগোজ। মহালয়া থেকে ঠাকুর দেখা শুরু করে দিই। পুজো পরিক্রমায় গিয়েও অনেক ঠাকুর দেখি। তারপর বেড়াতে চলে যাই। ষষ্ঠী থেকে দশমী সাধারণত বাইরে থাকি। যদিও কাজ থাকলে কলকাতায় থাকি। কাজের পাশাপাশি সারা বছরের জমিয়ে রাখা আড্ডা, গল্প, গসিপের জন্য অপেক্ষায় থাকি। আমার অনেক বন্ধু পড়াশোনা বা চাকরি সূত্রে বাইরে থাকে। উৎসবের সময় ওরা শহরে ফেরে। জমে যায় আমাদের গল্প। বাঙালির পুজো মানেই শাড়ি। আমিও শাড়ি পরতে ভালোবাসি। পুজোর মধ্যে একটা দিন শাড়ি পরব। বাকি দিনগুলো ইন্দো ওয়ের্স্টার্ন। যাতে কমফর্টেবল থাকা যায়। একটু কাজল আর ডার্ক লিপস্টিক পরলেই সাজ কমপ্লিট।