Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬

হাওড়া-দিল্লি করিডরের ১৯০ কিলোমিটারে কবচ প্রযুক্তি

হাওড়া-দিল্লি করিডরের ১৯০ কিলোমিটার রুটে দুর্ঘটনারোধী অত্যাধুনিক ‘কবচ’ প্রযুক্তি বাস্তবায়িত করল রেল। সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে মন্ত্রক।

হাওড়া-দিল্লি করিডরের ১৯০ কিলোমিটারে কবচ প্রযুক্তি
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাওড়া-দিল্লি করিডরের ১৯০ কিলোমিটার রুটে দুর্ঘটনারোধী অত্যাধুনিক ‘কবচ’ প্রযুক্তি বাস্তবায়িত করল রেল। সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে মন্ত্রক। করিডরের প্রয়াগরাজ-কানপুর রেলওয়ে শাখায় ‘কবচ’ প্রযুক্তি কার্যকরের পর ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে ট্রেনও চালানো হয়েছে। যদিও দেশের সবক’টি রেলওয়ে রুটে ‘কবচ’ প্রযুক্তি কবে কার্যকর হবে, তা নিয়ে নিরুত্তরই রয়েছেন রেল বোর্ডের শীর্ষ আধিকারিকরা। রেল জানিয়েছে, প্রয়াগরাজ-কানপুর শাখায় এই প্রযুক্তি বাস্তবায়নের সরাসরি সুফল ভোগ করবে আটটি মেল, এক্সপ্রেস ট্রেন। সেগুলি হল দেরাদুন এক্সপ্রেস, সঙ্গম এক্সপ্রেস, প্রয়াগরাজ এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, চৌরিচৌরা এক্সপ্রেস, জম্মু মেল, লালগড় সুপারফাস্ট এক্সপ্রেস এবং যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস। এর মধ্যে যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস যোধপুর থেকে হাওড়ার মধ্যে চলাচল করে। প্রসঙ্গত, দিল্লি-মুম্বই এবং দিল্লি-হাওড়া রুটে সাধারণ মেল, এক্সপ্রেস ট্রেনের গতি বাড়িয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার করার সিদ্ধান্তে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেইমতো চলছে কাজও। ‘কবচ’ কার্যকর তারই অন্যতম অংশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ