Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জুয়ার ঠেকে হানা, ধৃত ৬

জুয়ার ঠেকে হানা, ধৃত ৬
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে কল্যাণী থানার গোকুলপুর এলাকায় এক জুয়ার ঠেকে হানা দেয় পুলিস। সেখান থেকে ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে জুয়া খেলার বোর্ড সহ কয়েক হাজার টাকা। চলতি উৎসবের মরশুমে কল্যাণী থানা এলাকার বিভিন্ন জায়গার জুয়ার ঠেকে এর আগেও একাধিকবার হানা দেয় পুলিস। সেই অভিযানগুলিতেও একাধিক যুবককে গ্রেপ্তার করার পাশাপাশি টাকা উদ্ধার হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ