Bartaman Logo
৯ জুন, ২০২৬

জ্যোতি মালহোত্রা পাক চরই, মিলেছে উপযুক্ত প্রমাণ, চার্জশিটে দাবি পুলিসের

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ ছিল ইউটিউবার তথা ভ্লগার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে

জ্যোতি মালহোত্রা পাক চরই, মিলেছে উপযুক্ত প্রমাণ, চার্জশিটে দাবি পুলিসের
  • ১৬ আগস্ট, ২০২৫ ১৮:০৮
Prefer us on Google

নয়াদিল্লি, ১৬ আগস্ট: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ ছিল ইউটিউবার তথা ভ্লগার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে। সেই অভিযোগেই গত মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়। আজ, শনিবার জানা গিয়েছে, জ্যোতি যে পাকিস্তানের চর ছিল তার প্রমাণ পাওয়া গিয়েছে। পুলিসের সিট ২,৫০০ পাতার চার্জশিট পেশ করেছে, যাতে জ্যোতিকে পাক চরই বলা হয়েছে। চার্জশিটে বিশেষ তদন্তকারী দলের দাবি, তিনি পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত আধিকারিক এহসা উর রহিম ওরফে দানিশের সঙ্গে যোগাযোগ রাখতেন। পাকিস্তানেও বেশ কয়েকবার ভ্রমণ করেছেন।

Advertisement

শুধুই দানিশ নয়, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্ট শাকির, হাসান আলি এবং নাসির ‌ধিঁলোর সঙ্গেও যোগাযোগ ছিল জ্যোতির। তার ফোন থেকে পাওয়া তথ্যই হাতিয়ার সিটের কাছে। গত ১৬ মে পাক গুপ্তচরের অভিযোগে গ্রেপ্তার হন জ্যোতি। তারপর থেকেই বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেড় তিনি। চার্জশিটে হরিয়ানা পুলিস আরও জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই চর বৃত্তির কাজ করছেন জ্যোতি। গতবছরের ১৭ এপ্রিল পাক সফরে যান তিনি। মে মাসের ১৫ তারিখ ভারতে ফেরেন। সেই তথ্য হাতে পেয়েছে সিট, চার্জশিটে তার উল্লেখও রয়েছে। ওই বছরেই ১০ জুন চীন ও পরে নেপাল সফরে গিয়েছিলেন ভ্লগার জ্যোতি মালহোত্রা। 

সম্পর্কিত সংবাদ