Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রবিবার

পাটের আসন

ঠাকুরমা বা বাড়ির বয়স্ক কোনও মহিলাকে দেখেছ কি আসন সেলাই করতে? এখন মেশিনের যুগে হাতের কাজ প্রায় উঠেই গিয়েছে! তবু অনেকেই এখনও সেলাই করে সময় কাটান।

পাটের আসন
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঠাকুরমা বা বাড়ির বয়স্ক কোনও মহিলাকে দেখেছ কি আসন সেলাই করতে? এখন মেশিনের যুগে হাতের কাজ প্রায় উঠেই গিয়েছে! তবু অনেকেই এখনও সেলাই করে সময় কাটান। মূলত মফস্‌সল বা গ্রামে এখনও অনেককে সেলাইয়ের কাজ করতে দেখা যায়। আজ সেই ধরনেরই একটা ছোটখাট হাতের কাজ তোমাদের শেখাবেন ডিজাইনার বিদিশা বসু। তার আগে বলি কী কী লাগবে এটা তৈরি করতে। 

Advertisement

উপকরণ: লাগবে একটা পাটের কাপড়ের টুকরো। বিভিন্ন আকারের হতে পারে এই কাপড়। নির্ভর করছে তুমি কী তৈরি করবে তার ওপর। আমি বলব, প্রথমেই বিশাল একটা কাপড় দিয়ে কাজ শুরু কর না, ধৈর্য রাখতে পারবে না। তাই ছোট চৌকো শেপ করে কেটে নাও পাটের কাপড়। টি কোস্টারের মতো করতে পার। বা টেবিল ম্যাটের আকারেও কাটতে পার। আর লাগবে বেশ খানিকটা উলের লেস। এছাড়া আঠা। 
পদ্ধতি: প্রথমে নিজের পছন্দ মতো আকৃতিতে পাটের কাপড় কেটে নাও। খেয়াল রেখ, যা-ই তৈরি করবে সেই মতো যেন কাটা হয়। এবার এই কাপড় একটু হালকা করে ইস্ত্রি করে নাও। তারপর কাপড়ের ধার বরাবর উলের লেস ফেলে মাপ অনুযায়ী তা কেটে নাও। 
এবার পাটের ম্যাটের একদম ধার দিয়ে সূক্ষ্ম করে আঠা লাগিয়ে নাও। তারপর সেই আঠার লাইন বরাবর উলের লেস লাগিয়ে নাও। ব্যস অপূর্ব সুন্দর কোস্টার বা টেবিল ম্যাট প্রস্তুত।

Advertisement
সম্পর্কিত সংবাদ