Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট: তিন সদস্যের কমিটি স্পিকারের

নগদ কাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মার ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হল সংসদে। তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট: তিন সদস্যের কমিটি স্পিকারের
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নগদ কাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মার ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হল সংসদে। তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সুপ্রিম কোর্টের পক্ষে কমিটিতে রয়েছেন বিচারপতি অরবিন্দ কুমার। এছাড়াও মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মহিন্দর মোহন শ্রীবাস্তব এবং প্রবীণ আইনজীবী বি ভি আচার্যকে কমিটিতে রাখা হয়েছে। মঙ্গলবার এব্যাপারে স্পিকার বলেন, ‘কমিটি যত দ্রুত সম্ভব তাদের রিপোর্ট জমা দেবে। রিপোর্ট জমা না পড়া পর্যন্ত ইমপিচমেন্ট প্রস্তাব সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ স্থগিত থাকবে।’ 

Advertisement

মঙ্গলবার বিচারপতি ভার্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে স্বাক্ষর করেন ১৪৬ জন সাংসদ। এরপরেই তিন সদস্যের কমিটি গঠনের কথা ঘোষণা করেন ওম বিড়লা। নিয়ম অনুযায়ী, লোকসভার স্পিকারকে রিপোর্ট জমা দেবে কমিটি। কমিটি বিচারপতি ভার্মাকে দোষী সাব্যস্ত করলে সেই রিপোর্ট লোকসভায় গৃহীত হবে। এরপর ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে ভোটাভুটি হবে লোকসভায়। ভোটাভুটি হবে রাজ্যসভাতেও। লোকসভা এবং রাজ্যসভায় উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশ ইমপিচমেন্টের প্রস্তাবের পক্ষে ভোট দিলে পদ থেকে অপসারিত হবেন বিচারপতি ভার্মা। শাসক ও বিরোধী পক্ষ বিচারপতি ভার্মা ইস্যুতে ঐকমত্য হওয়ায় প্রক্রিয়াগত কোনও অসুবিধা হবে না বলেই ওয়াকিবহাল মহলের মত।  

সম্পর্কিত সংবাদ