Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

ক্ষমতায় এলে ১০০ দিনের মধ্যে জুবিনের ন্যায় বিচার, অসমে প্রতিশ্রুতি কংগ্রেসের

আসন্ন অসমের বিধানসভা নির্বাচন। আগামী ৯ এপ্রিল এক দফায় নির্বাচনের দিন ঘোষিত হয়েছে অসমে। আর এই নির্বাচনকে সামনে রেখে প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছে।

ক্ষমতায় এলে ১০০ দিনের মধ্যে জুবিনের ন্যায় বিচার, অসমে প্রতিশ্রুতি কংগ্রেসের
  • ৩০ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

গুয়াহাটি, ৩০ মার্চ: আসন্ন অসমের বিধানসভা নির্বাচন। আগামী ৯ এপ্রিল এক দফায় নির্বাচনের দিন ঘোষিত হয়েছে অসমে। আর এই নির্বাচনকে সামনে রেখে প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছে। বুধবার মল্লিকার্জুন খাড়্গে এই ইশতেহার প্রকাশ করেন। লখিমপুর জেলার এক সভায় খাড়্গে জানান, এই ইশতেহার জনগণের মতামতের ভিত্তিতেই তৈরি করা হয়েছে এবং এতে কল্যাণমূলক পরিকল্পনা, সামাজিক সুরক্ষা ও আদিবাসী অধিকারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এই ইশতেহারে অন্যতম বড় প্রতিশ্রুতি হল জুবিন গর্গ সংক্রান্ত মামলায় ১০০ দিনের মধ্যে ন্যায় বিচার দেওয়ার প্রতিশ্রুতি। অর্থাত্ রাজ্যে ক্ষমতায় এলে ১০০ দিনের মধ্যেই জুবিনের মৃত্যুর কারণ উদঘাটন করবে কংগ্রেস সরকার। অসমের মানুষের জুবিনের প্রতি যেই আবেগ তাকেই সামনে রেখে এমনটা প্রতিশ্রুতি কংগ্রেসের।  এছাড়া কংগ্রেস ঘোষণা করেছে, মহিলাদের উদ্যোগ বাড়াতে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে, যা সম্পূর্ণ নিঃশর্ত হবে। খাড়্গে বলেন, 'বিজেপি শর্তসাপেক্ষে সাহায্য দেয়, কিন্তু কংগ্রেস কোনো শর্ত ছাড়াই এই সহায়তা দেবে, এবং প্রয়োজনে তা আরও বাড়ানো হবে'। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও বড় ঘোষণা করেছে কংগ্রেস। প্রতিটি পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্যবিমা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

Advertisement

ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে কঠোর আইন আনার কথাও বলা হয়েছে ইশতেহারে। রাজ্য কংগ্রেস সভাপতি গৌরব গোগোই জানান, ক্ষমতায় এলে এমন আইন আনা হবে যাতে কোনো ধর্মের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করলে পাঁচ বছরের কারাদণ্ড হবে। তবে এই ইশতেহারে বড় প্রতিশ্রুতি হিসাবে জুবিনের নাম উঠে এসেছে। 

উল্লেখ্য, গত বছর সেপ্টম্বর মাসে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় জুবিনের। সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে এই মৃত্যুকে স্বাভাবিতক মৃত্যু বলতে নারাজ ছিল অনুরাগীরা। শুরু হয় বিভিন্ন তদন্ত। সাম্প্রতি, মৃত্যুর প্রায় ছয় মাস পর সিঙ্গাপুর আদালত পুলিশ কোস্ট গার্ডের প্রতিবেদনের ভিত্তিতে জানাযায়, লাজারাস দ্বীপের কাছে সমুদ্রে ডুবে যাওয়ার কারণেই শিল্পীর মৃত্যু হয়েছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ