Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

২১ জুলাই: শহিদ পরিবারের বঞ্চনা রুখতে ঋতব্রতর আরজি শুভেন্দুকে

১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনায় শহিদ পরিবারের সঙ্গে প্রবঞ্চনা করেছে পূর্বতন তৃণমূল সরকার।

২১ জুলাই: শহিদ পরিবারের বঞ্চনা  রুখতে ঋতব্রতর আরজি শুভেন্দুকে
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনায় শহিদ পরিবারের সঙ্গে প্রবঞ্চনা করেছে পূর্বতন তৃণমূল সরকার। এমনই অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ওই শহিদ পরিবারের সদস্য যাতে আর্থিক সুবিধা ও চাকরি পান, সে-ব্যাপারে উদ্যোগী হলেন তিনি। রবিবার উলুবেড়িয়ায় ঋতব্রতর বিধানসভা কেন্দ্রের কার্যালয়ে এসেছিলেন উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ার বাসিন্দা রজত দাস। রজতের বাবা রঞ্জিত দাস ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনায় শহিদ হন। ঋতব্রতর অভিযোগ, ১৯৯৩ সালের ঘটনায় সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিশন সুপারিশ করেছিল শহিদ পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং আহতদের ৫ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদানের জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই টাকা শহিদ রঞ্জিত দাসের পরিবারকে দেয়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, শহিদ পরিবারের সদস্যরা আর্থিক সহযোগিতা পেতে পুনারায় আবেদন করতে পারবেন। সেইমতো রজত দাসের তরফে সরকারের কাছে আবেদনপত্র সংক্রান্ত ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ