Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় সড়ক থেকে দু’মিটার দোকান পিছিয়ে নিতে নির্দেশ

দুর্ঘটনা রোধে উদ্যোগী পুরসভা। ডালখোলার ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসরোডে উত্তর ডালখোলা বাসস্টপ এলাকায় ডিভাইডার ভেঙে সড়ক পাড়াপার বন্ধ করা হল। এলাকার দোকানদারদের দোকান আরও পিছিয়ে নেওয়া নির্দেশ দিয়েছে পুর কর্তৃপক্ষ।

জাতীয় সড়ক থেকে দু’মিটার দোকান পিছিয়ে নিতে নির্দেশ
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: দুর্ঘটনা রোধে উদ্যোগী পুরসভা। ডালখোলার ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসরোডে উত্তর ডালখোলা বাসস্টপ এলাকায় ডিভাইডার ভেঙে সড়ক পাড়াপার বন্ধ করা হল। এলাকার দোকানদারদের দোকান আরও পিছিয়ে নেওয়া নির্দেশ দিয়েছে পুর কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার ও অন্যন্য কাউন্সিলার এবং পুলিস এলাকায় যায়। পরিদর্শনের পর দোকানদারদের দোকান পিছিয়ে নিতে বলেন স্বদেশবাবু। ব্যবসায়ীরা নিজেরাই দোকান পিছিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেন। স্বদেশবাবু বলেন, ওই স্থানটিতে মাঝেমাঝেই দুর্ঘটনা ঘটছে। জেলাশাসকের সঙ্গে রোডসেফটি নিয়ে বৈঠক হয়েছিল। সেখানে তিনি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুসারেই কাজ হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ