Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জুয়ার ঠেকে অভিযান, ধৃত ১৬

জুয়ার ঠেকে অভিযান, ধৃত ১৬
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: মঙ্গলবার রাতে জুয়ার ঠেকে হানা দিয়ে নিউ বারাকপুর থানার পুলিস ১৬ জনকে গ্রেপ্তার করেছে। সেখান থেকে ৩০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, থানা এলাকার বোর্ড ঘর, নতুন বাজার, বিলকান্দা অঞ্চলের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরি গুরুচাঁদ মোড়ের কাছে এক বেআইনি মদ বিক্রেতাকে আটক করা হয়। ওই বিক্রেতার কাছ থেকে দেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ