Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

বিজেপি শাসিত হরিয়ানায় খুন সাংবাদিক, চাঞ্চল্য

অজ্ঞাতপরিচয় আততায়ীদের গুলিতে খুন সাংবাদিক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত হরিয়ানার ঝাজ্জর জেলায়।

বিজেপি শাসিত হরিয়ানায় খুন সাংবাদিক, চাঞ্চল্য
  • ২০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গুরুগ্রাম: অজ্ঞাতপরিচয় আততায়ীদের গুলিতে খুন সাংবাদিক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত হরিয়ানার ঝাজ্জর জেলায়। নিহত সাংবাদিকের নাম ধর্মেন্দ্র সিং চৌহান। তিনি ঝাজ্জরের লুহারি গ্রামের বাসিন্দা। পুলিস জানিয়েছে, রবিবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরেন ধর্মেন্দ্র। নৈশাহার সেরে প্রতিদিনের মতো রবিবারও হাঁটতে বেরন তিনি। তখনই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাকে আক্রমণ করে এবং মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ ধর্মেন্দ্র পড়ে যেতেই চম্পট দেয় আততায়ীরা। গুলির শব্দ শুনে আসেন স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় ধর্মেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ