Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জওয়ানদের ফুল, মিষ্টিতে সংবর্ধনা

জওয়ানদের ফুল, মিষ্টিতে সংবর্ধনা
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: পাকিস্তানের কবল থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনারা মুক্ত করেছিলেন বাংলাদেশকে। দিনটিকে স্মরণ করতে সোমবার ঘোজাডাঙা সীমান্তে বিএসএফ জওয়ানদের ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হল। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তাঁদের এই সংবর্ধনা দেওয়া হয়। ভারতের পাশাপাশি বাংলাদেশেও সোমবার পালিত হল বিজয় দিবস। উদ্যোক্তা স্বেচ্ছাসেবী সংস্থাটির পক্ষে দেবায়ন মন্ডল বলেন, সীমান্তে দিন-রাত পাহারায় থাকা বিএসএফ জওয়ানরা আমাদের রক্ষা করছেন। তাঁদের উৎসাহিত করতে এই উদ্যোগ।
Advertisement
সম্পর্কিত সংবাদ