Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জয়েন্টের ফল দ্রুতই, আজ সাংবাদিক বৈঠক

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা কেটেছে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে। তাই দ্রুত প্রকাশিত হবে রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল।

জয়েন্টের ফল দ্রুতই, আজ সাংবাদিক বৈঠক
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা কেটেছে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে। তাই দ্রুত প্রকাশিত হবে রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল। আজ, বৃহস্পতিবার দুপুর ২টোয় সল্টলেক রূপান্নে, জয়েন্ট বোর্ডের সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করবেন চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। সেখানেই ফলপ্রকাশ এবং কাউন্সেলিং শুরুর দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে খবর। ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছ থেকে প্রাথমিক নির্দেশিকা গিয়েছে বোর্ডের কাছে। প্রসঙ্গত, ২৭ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল। তিন মাস পেরিয়ে গেলেও ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জটিলতায় ফল প্রকাশ করতে পারেনি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। অবশেষে ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ