Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬

রাজ্যের ৩ এসআইআর মামলার একত্র শুনানি আজ সুপ্রিম কোর্টে, বিদ্রোহী সাংসদদের পদ খারিজ আবেদন শুনবে আদালত

ভোটার তালিকায় নাম বাদ পড়া নাগরিকদের ট্রাইবুনালে নিষ্পত্তির হার কত? তা নিয়ে সোমবার পর্যন্তও কোনো রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেয়নি নির্বাচন কমিশন।

রাজ্যের ৩ এসআইআর মামলার একত্র শুনানি আজ সুপ্রিম কোর্টে, বিদ্রোহী সাংসদদের পদ খারিজ আবেদন শুনবে আদালত
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটার তালিকায় নাম বাদ পড়া নাগরিকদের ট্রাইবুনালে নিষ্পত্তির হার কত? তা নিয়ে সোমবার পর্যন্তও কোনো রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেয়নি নির্বাচন কমিশন। অথচ আজ মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে এই সংক্রান্ত তিনটি মামলার শুনানি। ট্রাইবুনালে শ্লথ গতির নিষ্পত্তির অভিযোগ করাই নয়, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (এসআইআর) জেরে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম বাদ ব্যক্তিদের সরকারি প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত করা হচ্ছে বলেই আ঩বেদনে দাবি করেছেন মামলাকারী অধীররঞ্জন চৌধুরী। 

Advertisement

ট্রাইবুনালে মামলার বিষয়ে একইভাবে সুপ্রিম কোর্টে পৃথক আবেদন করেছেন প্রদেশ কংগ্রেসের এসআইআর সেলের চেয়ারম্যান প্রসেনজিৎ বসু। সঙ্গে রয়েছেন আর এক আবেদনকারী মইদুল মোল্লা। তিনটি মামলাই একত্রে আজ শুনানির জন্য ধার্য হয়েছে। একইভাবে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনদের দায়ের করা মূল এসআইর মামলাও শুনানির জন্য তালিকাবদ্ধ হয়েছে। 
অন্যদিকে, তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়ে বিজেপিকে সমর্থন করতে এনসিপিআই নামে অন্য দলে যাওয়া ২০ সাংসদের সদস্য পদ খারিজ মামলারও আজ শুনানি হবে। দেশের প্রধান বিচারপতির বেঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতেই আজ প্রথমদিনের শুনানি। কাকলি ঘোষদস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদকেও মামলায় বিবাদী করা হয়েছে। 
উল্লেখিত কুড়িজনের সদস্য পদ খা঩রিজের জন্য গত ১৯ জুন ওম বিড়লার কাছে আবেদন জানান অভিষেক। পরবর্তীকালে গত ২৭ জুলাই ফের বিষয়টি মনে করিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে চিঠি দেন। কিন্তু তাও কিছু হয়নি। দু মাস কেটে গেলেও স্পিকার কোনো জবাব না দেওয়ায় বিষয়টির নিষ্পত্তি চেয়ে লোকসভার স্পিকারের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন অভিষেক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ